শীতলকুচিতে প্রচার শুরু তৃণমূলের পার্থপ্রতিমের - The News Lion

শীতলকুচিতে প্রচার শুরু তৃণমূলের পার্থপ্রতিমের

 


দি নিউজ লায়নঃ    মঙ্গলবার সকালে কোচবিহারের অন্যতম প্রাচীন এবং জাগ্রত গোসানিমারি কান্তেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন শীতলকুচির তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়। প্রথমে তিনি শীতলকুচির বড়মরিচা গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার করেন। 


বিশেষ করে এলাকায় রাজনীতি থেকে সরে যাওয়া পুরনো দিনের নেতাদেরকে সামনে নিয়ে আসার গুরুদায়িত্ব পালন করছেন তিনি। পার্থ প্রতিম রায় বলেন, দলের পুরোনো দিনের কর্মীদের আশীর্বাদ ছাড়া কোন অবস্থাতেই জয় লাভ করা সম্ভব নয়।


 কারণ তারাই দলের মেরুদণ্ড। আমি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি যাদের আশীর্বাদ এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজনীয়। মমতার হাত শক্ত করাই এখন একমাত্র লক্ষ। ভাজপাকে রাজনৈতিক ভাবে বাংলা ছাড়া করে মমতাকে তৃতীয় বারের জন‍্য মুখ‍্যমন্ত্রী করতে হবে। তবেই বাংলার উন্নয়নের ধারা অব‍্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.