পার্থী তালিকা প্রকাশ হতেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় - The News Lion

পার্থী তালিকা প্রকাশ হতেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়

 


দি নিউজ লায়নঃ     আজ তৃণমূলের পূর্ণাঙ্গ পার্থী তালিকা প্রকাশ করা হয়। প্রার্থী তালিকা ঘোষণার পর বিস্ফোরক আরাবুল ইসলাম। ‘দলে আমার প্রয়োজন ফুরালো' ফেসবুকে এমনটাই লিখলেন তৃণমূল নেতা।  পোলেরহাট এলাকায় নিজের পার্টি অফিসেই তিনি ভাঙচুর করেন তিনি। 


রাস্তার সামনে অবরোধ করেন তাঁর অনুগামীরা। এ নিয়ে বেলার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। সূত্রের খবর, তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিতে পারেন আরাবুল ইসলাম। যদিও আরও এক ঘনিষ্ঠ মহল জানাচ্ছে স্বপুত্র তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। যদিও তিনি বলেন, 'আমার অনুগামীরা যা বলবেন আমি তাই করব। আমার নাম না থাকায় তারা খুব কষ্ট পেয়েছেন।' তবে উনি কী  সিদ্ধান্ত নেন তার জন্য এখন অপেক্ষা করতে হবে রাজনৈতিক মহলের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.