ডোমজুড়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক - The News Lion

ডোমজুড়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক

 


দি নিউজ লায়ন;  ডোমজুড়ের বাকড়া মন্ডরপাড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল ডোমজুড় থানার পুলিশ।ধৃত যুবকের নাম শেখ ইসমাইল। পুলিশের দাবি ধৃত যুবকের কাছ থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। 


 পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে ডোমজুড়ের বাকড়া মন্ডলপাড়ার একটি বাড়িতে পুলিশ হানা দেয়। সূত্রের খবর পুলিশ হানা দেওয়ার আগেই বাড়িতে থাকা বেশ কয়েকজন যুবক পালিয়ে গেলেও ইসমাইল পুলিশের হাতে ধরা পড়ে।


পরে পুলিশ বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি এই বাড়ি থেকেই যুবকেরা বিভিন্ন জায়গায় বোমা ও আগ্নেয়াস্ত্র সরবরাহ করত। কোথায় এইসব সরবরাহ হত পুলিশ তদন্ত করে দেখছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.