কর্মীর হাতে রিভলভার মুখে গাঁজা, ভাইরাল এই ছবি নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে
দি নিউজ লায়নঃ পায়ের তলায় মাটি সরে যাচ্ছে তাই ভাজপা এখন নতুন নাটক রচনা করছে ফেসবুকে বলে অভিযোগ ।হাতে রিভলভার, মুখে গাঁজা, সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল করা হলো তৃণমূল কংগ্রেসের যুব নেতার ছবি। নির্বাচনের আগে মানুষকে আতঙ্কিত করতেই তৃণমূল কংগ্রেস ময়দানে নেমেছে অভিযোগ বিজেপির।
ছবির কোন সত্যতা নেই, সম্পূর্ণ চক্রান্ত করেই এটি তৈরি করা হয়েছে দাবি তৃণমূল নেতৃত্বের। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়। নদীয়ার শান্তিপুর থানার বাগআঁচড়া এলাকার বাসিন্দা অসীম বিশ্বাস। তৃণমূল কংগ্রেসের যুব নেতা হিসেবে পরিচিত। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া মৈত্র,তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু এবং শান্তিপুরের বর্তমান প্রার্থীদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি রয়েছে তার।
উল্লেখ্য একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ছবিটি ভাইরাল হতে দেখা যায়।যেখানে দেখা যায় তৃণমূলের ওই যুবনেতা মুখে গাঁজা রয়েছে এবং হাতে একটি রিভলবার। এরপরেই নিমেষের মধ্যে ভাইরাল হতে থাকে ওই ছবিটি।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা শান্তিপুরের প্রার্থী অজয় দে কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ছবিটি পুরোটাই তৈরি করা হয়েছে।ছেলেটি ভালো ছেলে ওকে ফাঁসানোর জন্য এই চক্রান্ত করা হয়েছে। এ বিষয়ে আমরা প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি। তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। গোটা বিষয়টির সত্যতা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Post a Comment