করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটে মোদীর ছবি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের - The News Lion

করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটে মোদীর ছবি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

 


দি নিউজ লায়নঃ     নির্বাচনের আগে করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করা হচ্ছে? এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল। গতকাল তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন কমিশনে অভিযোগ জানান।


তৃণমূলের অভিযোগ, ভোটের দিন ঘোষণার সঙ্গেই রাজ্যে চালু হয়েছে আদর্শ আচরণবিধি। তা সত্ত্বেও করোনা সার্টিফিকেটে কেন রয়েছে মোদির ছবি? তাদের বক্তব্য, কোনওভাবেই এই ধরনের শংসাপত্রে রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি সমর্থনযোগ্য নয়। যদিও এনডিএ-র প্রাক্তন শরিক শিবসেনা এর মধ্যে কোনও অন্যায় দেখছে না। তবে এর সপক্ষে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.