আমি যখন হাঁটি উন্নয়নও আমার সঙ্গে হাঁটে, মমতা - The News Lion

আমি যখন হাঁটি উন্নয়নও আমার সঙ্গে হাঁটে, মমতা

 


দি নিউজ লায়নঃ    আজ বাঁকুড়ায় ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন,  গায়ের জোরে বাংলা দখলের চেষ্টা করছে বিজেপি। রেলস্টেশনে গুন্ডা আনার পরিকল্পনা করছে। কলকাতায় বসে চক্রান্ত করছেন অমিত শাহ।  ঘুষ দিচ্ছে, ভোটের সময় টাকা দিচ্ছে। সভায় লোক হচ্ছে না বলে ভয় দেখাচ্ছেন।প্রতিদিন কমিশনের কাজে হস্তক্ষেপ করা হচ্ছে ।


 পা ভেঙে দিয়ে আমাকে আটকানো যাবে না। দেশ না চালিয়ে কলকাতায় বসে চক্রান্ত অমিত শাহ। কারন ওরা জানে, মমতাকে ভয় দেখিয়ে আটকানো যাবে না। তাই বহিরাগতদের এনে ভোট করানোর কথা ভাবছেন। বহিরাগত গুন্ডাদের আটকাতে হবে। 


এছাড়াও তিনি বলেন, সরকারি আধিকারিকদের হেনস্থা করা হচ্ছে। রাজনৈতিক নেতাদের হয়রানি করা হচ্ছে। চিকিৎসকরা আমাকে মানা করেছিল রিস্ক নিতে। তবুও আমি রিস্ক নিচ্ছি। কারন আমি ঘরে বসে থাকলে বিজেপি সাধারণ মানুষকে যন্ত্রণা দেবে। আর আমি যখন হাঁটি উন্নয়নও আমার সঙ্গে হাঁটে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.