নদীখাতে বাস পড়ে মৃত ২৭, আহত ৩৯ - The News Lion

নদীখাতে বাস পড়ে মৃত ২৭, আহত ৩৯

 


দি নিউজ লায়নঃ     ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নদীখাতে যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৭ জনের এবং আহত হয়েছেন ৩৯ জন। তাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।    


 জানা গিয়েছে, দুর্বল পরিকাঠামোর কারণে ইন্দোনেশিয়ার রাস্তাঘাটে প্রায়শই ঘটে থাকে এই ধরনের পথদুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি টুরিস্ট বাস ইসলামিক জুনিয়র হাইস্কুলের পড়ুয়া, পড়ুয়াদের অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে পশ্চিম জাভার সুবং  থেকে স্থানীয় এক তীর্থস্থান তাসিকমালায়ায় গিয়েছিল। 


সেখান থেকেই সুবংয়ের দিকে ফিরছিল বাসটি। জানা গিয়েছে, পথ ছিল পাকদন্ডী। এবং বাসটি কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশের ২০ মিটার নীচের এক খাতে পড়ে যায়। পুলিস এসে উদ্ধারকার্যে নামে। ২৭ জন মৃত। যে ৩৯ জন আহত তাঁদের মধ্যে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.