হলদিয়ায় স্কুটার চালিয়ে প্রচার স্মৃতি ইরানির
দি নিউজ লায়নঃ সভা-সমাবেশে ভিড় নেই এমনকি লোক হয়নি বলে বাতিল করতে হয়েছে সমাবেশ তাই আর বড় সভা করার ঝুঁকি না নিয়ে স্কুটি চালিয়ে নজর কাড়ার চেষ্টা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ভাজপা নেত্রী স্মৃতি ইরানি।
পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে স্কুটি চালিয়ে মরিয়া চেষ্টা করলেন বটে প্রচারের পালে কিছুটা হাওয়া লাগানোর কিন্তু তাতেও চিঁড়ে ভিজলো না জনা পঞ্চাশেক কর্মী সমর্থক জুটিয়ে কিছু পথ পাড়ি দিয়ে এই রণেভঙ্গ দিলেন স্মৃতি বুঝলেন শুধু জঙ্গলমহলই নয় পূর্ব মেদিনীপুরের শিল্পশহর হলদিয়াতেও হাওয়া খুব খারাপ।
স্কুটি চালানোর পর একটি পথসভায় অবশ্য যোগ দেন স্মৃতি। সেখানেও মেরেকেটে লোক শ'খানেক। স্থানীয় ভাজপা নেতা কর্মীরা বলছেন, সিপিএম ছেড়ে ভাজপায় যোগ দেওয়া তাপসী মণ্ডলকে যেভাবে শুভেন্দুর আবদার মেটাতে প্রার্থী করা হয়েছে তা মোটেই ভাল ভাবে মেনে নেননি নেতাকর্মীরা। তাই তারা প্রচার থেকে বহুদূরে। স্মৃতি ইরানিকে দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হলেও তাতে বিশেষ কোনো লাভ হলো না।

Post a Comment