রাতের অন্ধকারে তৃণমূলের দুইবিধায়ক পদপ্রার্থীর পোস্টার ছিঁড়ে দিলো দুষ্কৃতীরা! - The News Lion

রাতের অন্ধকারে তৃণমূলের দুইবিধায়ক পদপ্রার্থীর পোস্টার ছিঁড়ে দিলো দুষ্কৃতীরা!

 


দি নিউজ লায়নঃ    কিছুদিন আগে উঠে এসেছিল শান্তিপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী অজয় দেবের দিলওয়ালে কাদা ছিটানো!এবার সরাসরি পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। 


আজ সকালে নদীয়ার শান্তিপুর বিধানসভা কেন্দ্রের বেলঘড়িয়া 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মাঠপাড়ায় দেওয়ালে লাগানো একটি ভোট প্রচারের পোস্টার এবং একটি ফ্লেক্স কিরে কুটি কুটি অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। কিছুটা দূরেই রানাঘাট দক্ষিণ অপর  বিধানসভার সীমান্তে বিনপাড়া এলাকায় বিধায়ক পদপ্রার্থী শংকর সিংহর পোস্টার এবং ব্যানার ছেঁড়া অবস্থায় দেখে ওই স্থানের এলাকাবাসী। 


এই নিয়ে তৃণমূল স্তরে যথেষ্ট চাঞ্চল্য দেখা দেয়, এবং ক্ষোভের সঞ্চার হয়। এই মর্মে বেলঘড়িয়া 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সভাপতি সুনীল বসাক শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন। এবং দুই বিধানসভায় তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, বিজেপি জনসমর্থন হারিয়েছে, তাই এ ধরনের ঘৃণ্য ঘটনার সাথে যুক্ত হচ্ছে,প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নিলে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.