বামদলে ৬০ বছর না হলে বিধানসভার টিকিট পাওয়া যায় না, আর শ্মশান ঘাটে না যাওয়া পর্যন্ত নেতারা দল ছাড়েন না, রবীন্দ্রনাথ ঘোষ - The News Lion

বামদলে ৬০ বছর না হলে বিধানসভার টিকিট পাওয়া যায় না, আর শ্মশান ঘাটে না যাওয়া পর্যন্ত নেতারা দল ছাড়েন না, রবীন্দ্রনাথ ঘোষ

 


দি নিউজ লায়নঃ      বামদলে ৬০ বছর না হলে বিধানসভার টিকিট পাওয়া যায় না । আর শ্মশান ঘাটে না যাওয়া পর্যন্ত নেতারা দল ছাড়েন না। এই পরিস্থিতির জন্য আজকে ক্ষমতাচ্যুত হয়েছে সিপিএম । কিন্তু আমাদের দলনেত্রী  নবীন-প্রবীণদের মধ্যে সমন্বয় রেখেই প্রার্থী ঘোষণা করেছেন। রবিবার মালদার গাজোলে আদিবাসী সমাবেশে যোগ দিতে এসে মন্তব‍্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। 

রবিবার দুপুরে গাজোলে আদিবাসী সমাবেশে যোগ দেওয়ার আগে মালদা শহরে ভাজপা এবং সিপিএমকে রীতিমতো তুলোধনা করেন মন্ত্রী।

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী বলেন, ২০১৯  লোকসভা নির্বাচনে যে তথ্য আমরা জানতে পেরেছি , তাতে বামপন্থীদের একটা বড় অংশ ভাজপাকে তলে তলে সমর্থন জুগিয়েছিল। কিন্তু এতো করেও তৃণমূলকে শেষ করতে পারে নি। বরঞ্চ তৃণমূলের সংগঠন আরো বেড়েছে । বামেরা যে তিমিরে ছিল সেখানেই থেকে গিয়েছে। বরঞ্চ বামেদের সংগঠন দুর্বল হয়েছে । তাদের কোনও অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি। লোকসভা নির্বাচনের পর এখন বামেরা নিজেদের জায়গা তৈরি করতে উঠে পড়ে লেগেছে।

তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী অনেক নতুন মুখ এবং নবীন প্রজন্মকে সামনে এনেছেন। তাদেরকে এবারে বিধানসভার প্রার্থী করেছেন । প্রবীণেরাও আছেন । সুতরাং নবীন-প্রবীণের সমন্বয়ে রেখেই প্রার্থী তালিকা তৈরি করেছেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জি। যেটা এর আগে সিপিএম কোনদিনই করতে পারে নি। এদিন আব্বাস সিদ্দিকীর আইএসএফ  প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেন , আইএসএফকে নিয়ে কিছুই বলার নেই। এ রাজ্যের মানুষ ওই দলকে কখনোই মেনে নেবে না । যারা বামেদের সমর্থন করে রাজনীতি করছে।  কারণ , গত ৩৪ বছর বাম শাসনের বাংলার মানুষ কিভাবে অত্যাচারিত হয়েছে সেটা এখনো কেউ ভুলে নি। কাজেই বামেদের নিয়ে জোটে সমর্থন করে রাজনীতি মানুষ কখনোই মেনে নেবে না।

এদিন মোদীর ব্রিগেড সভা প্রসঙ্গে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ভাজপার কি অস্তিত্ব আছে সেটা তো আসন্ন বিধানসভার নির্বাচনে মানুষ বলে দিবে।  কিছু পেটমোটা নেতারা ভাজপাতে যোগদান করছেন। আসলে ওদের নিজস্ব কোন অস্তিত্ব নেই । ভাড়াটিয়া সৈন‍্য দিয়েই তারা তাদের দল চালাতে চাইছে। এটা কখনোই সম্ভব না । মমতা মানুষের পাশে ছিলেন , আছেন এবং আগামী দিনেও থাকবেন। তাই তৃতীয়বারের জন্য আবারো তৃণমূল সরকার গঠন হবে পশ্চিমবঙ্গে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.