প্রার্থী নিয়ে ফের অন্তর্দ্বন্দ্ব প্রকাশিত হলো অশোকনগর বিধানসভায়
দি নিউজ লায়নঃ অশোকনগর বিধানসভার জনবহুল চৌরঙ্গী এলাকায় আজ সকালে একটি পোস্টার দেখা যায় তাতে প্রার্থী বদল এর দাবি জানানো হয়েছে নিচে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দ এই ঘটনার জেরে চাঞ্চল্য দেখা দিয়েছে অশোকনগর জুড়ে অশোকনগরের চৌরঙ্গী মোড়ে জনবহুল এলাকায় আজ সকালে দেখা যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের ব্যানারে একটি পোস্টার তাতে লেখা রয়েছে আমরা জিততে চাই আমরা প্রার্থী বদল চাই।
উল্লেখ্য এর আগেও অশোকনগর বিধানসভার প্রার্থী বদল চেয়ে রাস্তায় অবরোধ আন্দোলন করেছিলেন তারই একসময়ের ঘনিষ্ঠ নেতা বৃন্দাবন ঘোসের অনুগামীরা। সেই বিক্ষোভ মিটতে মিটতে আবার পোস্টার। এইদিকে বিজিবি যুব মোর্চার জেলা সদস্য অনিকেত দে বলেন এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এখনো পর্যন্ত ধীমান রায় কে প্রচার করতে দেখা যায়নি। তৃণমূলের কর্মী বৃন্দ ধীমান রায় কে চায় না সেই কারণে এই পোস্টার। এই পোস্টারে আমাদের কোন দলের লোক যুক্ত নয়।

Post a Comment