অন্তঃসত্ত্বা প্রেমিকাকে মারধরের অভিযোগ - The News Lion

অন্তঃসত্ত্বা প্রেমিকাকে মারধরের অভিযোগ

 


দি নিউজ লায়ন;  অন্তঃসত্ত্বা প্রেমিকাকে মারধরের অভিযোগ উঠল প্রেমিকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের  সৃষ্টি হয়েছে নদীয়া রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাবাগান বেলডাঙ্গা গ্রামে। জানা যায়, আনুমানিক এক বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় এক যুবক যুবতীর মধ্যে। পরবর্তী সময়ে সম্পর্কটি প্রেমে পরিণত হয় রানাঘাট থানার হবিবপুর পঞ্চায়েতের অন্তর্গত বেলডাঙ্গা গ্রামের বাসিন্দা উত্তম সরকার ও উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার শ্রীপল্লি গ্রামের বাসিন্দা যুবতী জয়িতা দাসের। 


এরপর সময়ের সাথে সাথে সম্পর্কের গভীরতা বাড়ার পাশাপাশি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ওই যুবতীকে সাথে সহবাস করার অভিযোগ ওঠে উত্তম সরকারের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত যুবক  উত্তম সরকার পেশায় পুলিশের কনস্টেবল পদে কর্মরত বলে জানা গিয়েছে । জানা যায়, তাদের মধ্যে চলতে থাকা প্রেমের সম্পর্কের বিষটি পরিবারকে জানানোর কারণে রবিবার সকালে উত্তম সরকারের বাড়িতে এসে উপস্থিত হয় জয়িতা। 


অভিযোগ, সেই সময় উত্তম সরকারের বাড়ির লোকজন তাদের উপর চড়াও হয়ে মারধর করে ও অন্তঃসত্ত্বা ওই যুবতীর পেটে লাথি মারে বলে অভিযোগ করে ওই যুবতী ও স্থানীয় প্রতিবেশীরা। এই ঘটনায় রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়। পরে রানাঘাট মহিলা থানাতে খবর দিলে ঘটনাস্থলে রানাঘাট থানার মহিলা প্রশাসন গিয়ে উদ্ধার করে আক্রান্ত হই যুবতীর সহ তার পরিবারের লোকজনকে। ঘটনার পর থেকে এখনো পর্যন্ত পলাতক অভিযুক্ত উত্তম সরকার ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট পুলিশ প্রশাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.