দিদি যাকে প্রার্থী করেছেন তাকে সম্মান জানিয়ে তাকে ভোট দেওয়ার জন্য সকলেই বাড়ি বাড়ি প্রচারে যাব, দেব - The News Lion

দিদি যাকে প্রার্থী করেছেন তাকে সম্মান জানিয়ে তাকে ভোট দেওয়ার জন্য সকলেই বাড়ি বাড়ি প্রচারে যাব, দেব

 


দি নিউজ লায়ন;   শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা গ্রামীণ উৎসব এর সমাপ্তি দিনে যোগদান করেন ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। ওই অনুষ্ঠানের শেষে তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান যারা দলের প্রার্থী হয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দিদি যেটা ভালো বুঝেছেন তাকেই প্রার্থী করেছেন। দিদি যাকে প্রার্থী করেছেন তাকে সম্মান জানিয়ে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে সকলেই বাড়ি বাড়ি প্রচারে যাব । তিনি বলেন মানুষের উপরে আমার বিশ্বাস রয়েছে। মানুষ হল আসল ভগবান। মানুষের মন জয় করলে সবকিছুই  ঠিক হবে। সেইসঙ্গে সাংসদ দীপক অধিকারী আরো বলেন যে আমার বিধানসভা এলাকার মানুষ যেন সুস্থ থাকে এবং নিজের ভোট নিজে দিতে পারে তার জন্য আমি উদ্যোগী হব ।


সেই সঙ্গে তিনি বলেন এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের মধ্যে এমন কোন রাজ্য নয় যে দিদির থেকে ভালো কাজ করেছেন। গত ১০ বছরে বাংলার উন্নয়নের জন্য দিদি অনেক কাজ করেছেন। আর কোন রাজ্যে সেই কাজ হয়নি। তাই উন্নয়নের মাধ্যমে যদি মানুষ ভোট দেয় তাহলে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন। সেই সঙ্গে তিনি বলেন যারা প্রার্থী হয়নি তাদের ব্যাপারে আমি কোনো কিছুই বলতে পারবোনা। দলের যারা মুখপাত্র রয়েছেন তারাই বলবেন।


 যারা প্রার্থী হয়েছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা তাদেরকে জয়লাভ করানোর জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার  জন্য তিনি আহ্বান জানান এবং তিনি যে দিদির পাশে রয়েছেন তা পরিষ্কারভাবে এদিন ঘোষণা করেন। সেই সঙ্গে তিনি বলেন বিজেপি কিংবা সংযুক্ত মোর্চা নিয়ে আমি কোন কিছুই বক্তব্য মন্তব্য করব না যা বলবেন দলের মুখপাত্র এবং রাজ্য নেতৃত্ব ।দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি আমার আস্থা রয়েছে ভরসা রয়েছে। তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছে তার হয়ে আমরা সবাই এক হয়ে প্রচারের কাজ করবো বলে সাংসদ অভিনেতা দেব জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.