ময়নায় তৃণমূলের পথসভায় হামলা - The News Lion

ময়নায় তৃণমূলের পথসভায় হামলা

 


দি নিউজ লায়নঃ    পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ভাজপার দুষ্কৃতীদের তাণ্ডব। গুরুতর জখম 6 তৃণমূল কর্মী। ভাঙচুর পার্টি অফিস। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূল প্রার্থীর গাড়িতে হামলা চালায় শুভেন্দু অনুগামী দুষ্কৃতীরা। গাড়ি ভাংচুরের পাশাপাশি তৃণমূল প্রার্থীকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধরের চেষ্টা করে দুষ্কৃতীরা। স্থানীয়দের বাধায় দুষ্কৃতীরা অবশ্য পালিয়ে যায়।


 এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুরের ময়নায় তৃণমূলের উপর হামলা চালালো শুভেন্দু অনুগামী দুষ্কৃতীরা। তৃণমূলের অভিযোগ, দলীয় প্রার্থীর সমর্থনে ময়নায় একটি পথসভা ছিল। পথসভা শেষের মুখে আচমকা হামলা চালায় ভাজপার দুষ্কৃতী বাহিনী। বেধড়ক মারধর করা হয় তিন তৃণমূল কর্মীকে। ভাঙচুর করা হয় পথসভার চেয়ার টেবিল। স্থানীয় তৃণমূল পার্টি অফিসে হামলা চালায় দুষ্কৃতীরা। ময়নার পাশাপাশি ভগবানপুরেও তৃণমূলের ওপর হামলা চালায় ভাজপার দুষ্কৃতীরা। 


ভাজপার বহিরাগত গুণ্ডাবাহিনীর যখন তাণ্ডব চলছে পূর্ব মেদিনীপুর জুড়ে তখন পূর্ব বর্ধমানের পালিতপুরে ভাজপার দুষ্কৃতীদের হামলা। চায়ের দোকানে বিজেপির সমালোচনা করায় তিন তৃণমূলকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ভাজপার দুষ্কৃতীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূলের অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে ভোট লুট করতে চাইছে ভাজপা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.