এবার মতুয়া প্রার্থী নিয়ে মুখ খুললেন শান্তনু ঠাকুর - The News Lion

এবার মতুয়া প্রার্থী নিয়ে মুখ খুললেন শান্তনু ঠাকুর

 


দি নিউজ লায়ন;  মঙ্গলবার সকালে বিজেপি মোট ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন। তার মধ্যে গাইঘাটায় প্রার্থী করা হয়েছে বড়মার নাতি সুব্রত ঠাকুরকে। এদিন বিজেপি গাইঘাটায় প্রার্থী হিসেবে সুব্রত ঠাকুরের নাম ঘোষণা করতেই শান্তনু ঠাকুর দাবি করলেন, "৮টি কেন্দ্রে মতুয়া প্রার্থী করেছে বিজেপি। বাবার কাছে ভুল তথ্য ছিল।" 


প্রসঙ্গত, সেদিন যখন মতুয়া প্রার্থী নিয়ে তোপ দাগেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের প্রধান সেবায়েত মঞ্জুলকৃষ্ণ ঠাকুর, তখন অবশ্য চুপ ছিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এদিন ভাই সুব্রত ঠাকুরকে গাইঘাটা আসনে প্রার্থী ঘোষণা করতেই দাদা-ভাই মিলে হরিচাঁদ মন্দিরে যান। সেখানেই মতুয়া প্রার্থী নিয়ে মুখ খোলেন শান্তনু ঠাকুর। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.