যেসব 'বেসুরো'দের প্রতি আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়ন; যেসব 'বেসুরো'দের প্রতি আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা হলেন-
১। চিরঞ্জিত চক্রবর্তী
এবারো বারাসত থেকে চিরঞ্জিত চক্রবর্তীকে মনোনয়ন দেওয়া হয়েছে। চিরঞ্জিতকে সাম্প্রতিক সময়ে বেসুরো হতে দেখা গিয়েছে। গতমাসেই তিনি বলেছিলেন বিধানসভা নির্বাচনে টিকিট না পেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। সেকথা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছিলেন। শেষ পর্যন্ত টিকিট পেয়ে খুশি চিরঞ্জিত চক্রবর্তী।
২। অতীন ঘোষ
অতীন ঘোষকে এবার কাশীপুর-বেলগাছিয়া থেকে তৃণমূলের টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে তাঁকে দলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল। গত ডিসেম্বরে যখন শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূলে টানাপোড়েন চলছে, সেই সময় তিনি বলেছিলেন, শুভেন্দু অধিকারীর মতো জননেতা দল ছাড়লে দলের ক্ষতি হবে। দলে তাঁকে কোণঠাসা করার চেষ্টার অভিযোগ করে তিনি বলেছিলেন, বিভিন্ন সময়ে যাঁরা দলকে, দলনেত্রীকে চূড়ান্ত অপমান করেছেন, তাঁরাও দলে এসে এখন দলকে নেতৃত্ব দিচ্ছেন।
৩। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী
এদিন ইংরেজবাজার থেকে প্রার্থী করা হয়েছে মালদার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। সাম্প্রতিক সময়ে দলের প্রতি তাঁকে বেসুরো হতে দেখা গিয়েছে। ইংরেজবাজারে বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বাড়িতে ও পার্টি অফিসে হামলায় ঘটনায় তাঁর নাম জড়িয়ে পড়ে। এরপর তিনি রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ফিরিয়ে দেন।
৪। বিশ্বনাথ পারিয়াল
এবারও দুর্গাপুর পশ্চিম থেকেপ্রার্থী করা হয়েছে বিশ্বনাথ পারিয়ালকে। সাম্প্রতিক সময়ে বেসুরো হতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি বলেছিলেন, দলের ভিতরে ও বাইরে থেকে বলার চেষ্টা করেছেন, শ্রমিকদের বঞ্চনা করা হচ্ছে। দলেরই একাংশ পকেট ভরানোর জন্য তা করছেন। কিন্তু তাঁকে দলে মধ্যে থেকে আশ্বস্ত করা হলেও কাজ করতে না দেওয়ার অভিযোগ সংবাদ মাধ্যমের সামনে করেছিলেন।
৫। সাধন পাণ্ডে
এবারও মানিকতলা থেকে প্রার্থী করা হয়েছে সাধন পাণ্ডেকে। গত বেশ কয়েকমাস ধরেই বেসুরো ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে তিনি বলেছিলেন, দলে অনেক পদ ও দায়িত্বে অনেক খারাপ লোক বলে আছেন। তৃণমূলের ভালোর স্বাস্থেই এইসব খারাপ লোকেদের সরানো উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। অনেকেই ভেবে ছিলেন তিনি শিবির বদল করতে পারেন।

Post a Comment