রসকুণ্ডু এলাকায় মিছিল করে নির্বাচনী প্রচার শেষ করলেন শ্রীকান্ত মাহাতো - The News Lion

রসকুণ্ডু এলাকায় মিছিল করে নির্বাচনী প্রচার শেষ করলেন শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়ন;   বৃহস্পতিবার ছিল প্রথম পর্বের বিধানসভা নির্বাচনের প্রচার এর শেষ দিন। তাই সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার করেন শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো। তিনি তার নির্বাচনী প্রচার শেষ করেন শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা তিন নম্বর ব্লকের রসকুণ্ডু এলাকায়।


 প্রচার শেষ করে তিনি বাবা বসন্ত রায়ের মন্দিরে গিয়ে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করেন  বাবা বসন্ত রায় এর কাছে। শ্রীকান্ত মাহাতো র সাথে ছিলেন গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা। প্রায় হাজার তিনেক মানুষ তার সাথে প্রচার মিছিলে শামিল হয়েছিলেন ।তিনি রসকুণ্ডু এলাকার সর্বস্তরের মানুষের কাছে  বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন।


 জঙ্গলমহলের শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। আপনারা বিজেপিকে ভোট দেবেন না। বিজেপি একটি মিথ্যাবাদী রাজনৈতিক দল। শুধু মানুষকে মিথ্যা কথা বলে ।তাই ধাপ্পাবাজ মিথ্যাবাদী বিজেপিকে বাংলার বুকে আপনারা ফিরিয়ে আনবেন না ।সেই সঙ্গে তিনি বলেন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে আপনারা ভোট দেবেন না। 


যার হাতে ছোট আঙারিয়া গণ হত্যাকাণ্ডের রক্ত লেগে রয়েছে, বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে জড়িত। তাই আপনারা সিপিএম প্রার্থীকে ভোট দেবেন না। শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আমি আপনাদের পাশে ছিলাম আগামী দিনেও  থাকবো ।তাই কয়েকদিনের নির্বাচনী প্রচার বৃহস্পতিবার তিনি শেষ করেন রসকুণ্ডু এলাকায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.