গোয়ালতোড়ে শ্রীকান্ত মাহাতো সমর্থনে মিছিল করলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা - The News Lion

গোয়ালতোড়ে শ্রীকান্ত মাহাতো সমর্থনে মিছিল করলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা

 


দি নিউজ লায়নঃ     বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতোর সমর্থনে শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালতোড় এলাকায় মিছিল করে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা। ওই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা নির্মল ঘোষ, চন্দন সাহা সহ আরো অনেকে। 


প্রায় হাজার দশেক মানুষ ওই মিছিলে শামিল হয়েছিলেন। ওই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আবেদন করে সুদীপ রাহা বলেন জঙ্গলমহলের শান্তি ও উন্নয়ন কে অব্যাহত রাখার জন্য আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী শ্রীকান্ত মাহাতো কে জোড়া ফুলে ভোট দিয়ে তৃতীয়বার বিধায়ক নির্বাচিত করবেন। অশান্ত জঙ্গলমহল কে উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।তাই মিথ্যাবাদী দাঙ্গা সৃষ্টি কারী বিজেপি কে ও খুনি সিপিএম কে শালবনির মাটি থেকে উৎখাত করার জন্য তিনি শ্রীকান্ত মাহাতো কে ভোট দিয়ে উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। 


তিনি আরো বলেন যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রের বিজেপি সরকারএর প্রধানমন্ত্রী থেকে অন্যান্য মন্ত্রীরা বাংলা দখল করার জন্য রাজ্যে ঘাঁটি গেড়ে পড়ে রয়েছে। তা সত্ত্বেও বাংলার মানুষ জোড়া ফুলে ভোট দিয়ে তৃণমূলকে তৃতীয়বার বাংলার ক্ষমতায়   নিয়ে আসবে। সেই সঙ্গে তিনি বলেন যখন জঙ্গলমহলে প্রতিদিন মানুষ খুন হত রক্তের হোলি খেলা হতো তখন কোথায় ছিলেন নরেন্দ্র মোদি, দিলীপ ঘোষ ।তখন তাদের কাউকে  দেখতে পাওয়া যায়নি । তখনও একমাত্র জঙ্গলমহলের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।


তাই যারা বাংলার উন্নয়ন কে চক্রান্ত করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে ।সেই সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আপনারা ভোট দেবেন না । বিজেপিকে ভোট দেওয়া মানে সিপিএমকে ভোট দেওয়া।সিপিএমকে ভোট দেওয়া মনে বিজেপিকে ভোট দেওয়া। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার  বাংলার মুখ্যমন্ত্রী করার জন্য আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে শ্রীকান্ত মাহাতো কে আশীর্বাদ করবেন। আপনারা উন্নয়নের কথা চিন্তা করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দুয়ারে  উন্নয়ন পৌঁছে দিবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.