কাল ব্রিগেডে মোদির ঐতিহাসিক সমাবেশ, ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা - The News Lion

কাল ব্রিগেডে মোদির ঐতিহাসিক সমাবেশ, ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা

 


দি নিউজ লায়নঃ      কাল ব্রিগেডে মোদির ঐতিহাসিক সমাবেশ। হাই বাজেট জনসভাও। জন সমাগমের নিরিখেই শুধু নয়, সমস্ত আঙ্গিকেই মোদির ব্রিগেডকে অন্য উচ্চতায় পৌঁছে দিতে মরিয়া রাজ্য বিজেপি।   বিজেপি-র রাজ্য নেতৃত্বের তরফে এই জনসভার জন্য আলাদা রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্য বিজেপি (BJP) নেতৃত্ব ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন এই ব্রিগেডে ১২ লক্ষ মানুষের সমাগম হবে। স্তব্ধ করে দেওয়া হবে কলকাতাকে।


প্রধানমন্ত্রী এই ব্রিগেড থেকে কী বার্তা দলকে দেন সেই দিকে তাকিয়ে দলের নেতা-কর্মীরা।  ব্রিগেড ময়দান ভরাতে সব রকম উদ্যোগ নিয়েছে বিজেপি। মঞ্চের বহর, মাঠের সাজসজ্জা তো বটেই এমনকি আশেপাশের সমস্ত গাছে প্রমান সাইজের কাটআউট দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছে। কাটআউট তিন নেতার। মোদী, নাড্ডা এবং দিলীপ ঘোষ। গোটা ব্রিগেডকে চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে  পরিবর্তন যাত্রার একটি মিনি ট্যাবলো। সবমিলিয়ে রাজকীয় আয়োজন বলাই চলে।  


ব্রিগেডের পুরো ময়দানকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে সাউন্ড সিস্টেম লাগানো হচ্ছে। থাকছে জয়েন্ট স্ক্রিন। এ ছাড়া মূল মঞ্চের পাশে থাকছে আলাদা দুটি মঞ্চ। মূল মঞ্চে নরেন্দ্র মোদি ও অন্যান্য প্রথম সারির নেতৃত্ব থাকবেন। অন্য দুটি মঞ্চে থাকবেন বিজেপি-র অন্য নেতৃত্ব। এরপর সামনে পরপর চারটি নিরাপত্তা ব্যারিকেড। প্রথমটির দায়িত্বে কলকাতা পুলিস। পরের দুটি এস পি জি এবং শেষেরটি পি এম ও স্পেশাল প্রোটেকশন গ্রুপের দায়িত্বে। 


গোটা চত্বরে মোট ১৫০০ সিসিটিভি ক্যামেরা। মঞ্চের পিছনেই মনিটরিং কন্ট্রোল রুম। মাঠের আয়তন কিছুটা ছোট হচ্ছে কারণ প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে মাঠ ঘিরে ফেলা হচ্ছে শালখুঁটির বাউন্ডারি দিয়ে।    এছাড়াও কলকাতার বিভিন্ন জায়গায় বসানো হবে জায়ান্ট স্ক্রিন। এই জয়েন্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর ভাষণ তারা শুনবেন যারা ব্রিগেডে পৌঁছতে পারলেন না বা যাদের ব্রিগেডে ভিড়ের জন্য জায়গা হয়নি। এই ব্রিগেডে মিঠুন চক্রবর্তী উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়। থাকতে পারেন অক্ষয় কুমার ও দীনেশ ত্রিবেদী। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.