আগাম হোলিতে মেতে উঠেছে শ্রীকৃষ্ণের জন্মভূমি
দি নিউজ লায়ন; দোল এসে গেছে। আর মাত্র তিন দিন বাকি। তার আগেই আগাম হোলিতে মেতে উঠেছে শ্রীকৃষ্ণের জন্মভূমি। যমুনার দুই তীরে সাত দিন আগে থেকেই প্রাক হোলি উদযাপনে মেতে উঠেছেন এখানকার বাসিন্দারা। তবে এটি শুধু এবছরই নয়, প্রতিবছরই হোলির ৭ দিন আগে থেকে মথুরার বারসানা গ্রামে দোল খেলায় মেতে ওঠেন স্থানীয় নারী-পুরুষেরা।
তবে এবার, করোনার বিধিনিষেধকে তোয়াক্কা না করেই মঙ্গলবার থেকে বৃন্দাবনে শুরু হয়েছে ৭ দিনের এই হোলি খেলা। যা চলবে ৩১ মার্চ পর্যন্ত। কথিত আছে নন্দগাঁও থেকে সখাদের নিয়ে হোলির সাতদিন আগে রাধার গ্রাম বারসনায় বেড়াতে এসেছিলেন শ্রীকৃষ্ণ।
সেই সময় রাধা তাঁর সখীদের নিয়ে লাঠিপেটা করে শ্রীকৃষ্ণ ও তাঁর পারিষদদের গ্রাম ছাড়া করেছিল রঙ খেলতে খেলতে। সেই থেকে হোলির ৭ দিন আগে থেকে এই লাঠমার উৎসব পালিত হয়ে আসছে। উৎসবের দ্বিতীয় দিনে এখানকার মহিলারা স্থানীয় লাডলী মন্দিরে পুজো দিয়ে পুরুষদের সঙ্গে লাঠমার উৎসবে মেতে ওঠে। যা চলবে ৩১ মার্চ পর্যন্ত।

Post a Comment