বর্ধমানে 'খেলা হবে' মিষ্টি
দি নিউজ লায়ন; উত্তরপাড়ার 'খেলা হবে' কেকের পর এবার বর্ধমানে 'খেলা হবে' মিষ্টি ! বর্ধমান শহরের বিসি রোডের জনপ্রিয় মিষ্টির দোকান নেতাজি মিষ্টান্ন ভান্ডারে পাওয়া যাচ্ছে তৃণমূলের জোড়া ফুল প্রতীকে 'খেলা হবে' লেখা মিষ্টি। ভিন্ন স্বাদ নিয়ে খেলা হবে।
বাজারও মাতিয়েছে খেলা হবে মিষ্টি। নলেন গুড় আর রাবড়ি দিয়ে হালুইকররা তৈরী করেছেন খেলা হবে মিষ্টি। চলতি সময়ে মানুষের মুখে মুখে ঘুরছে খেলা হবে। এবার তা মিষ্টিতে রূপ পেয়েছে। দাম রাখা হয়েছে প্রতি পিস ১০ টাকা।
নেতাজি মিষ্টান্ন ভান্ডারের কর্ণাধার সৌমেন দাস জানিয়েছেন, তৃণমূলের খেলা হবে স্লোগান ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সকলের মুখে মুখে ঘুরছে এই স্লোগান। এই বিষয়টি মাথায় রেখেই খেলা হবে মিষ্টির পরিকল্পনা তারা নিয়েছেন। দুদিনের মধ্যেই তৃণমূলের প্রতীকে খেলা হবে মিষ্টি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই মিষ্টি তৈরী করার পর বাজারে ভালই সাড়া পড়েছে। বিক্রিও হচ্ছে ভালই।

Post a Comment