মহিলার খোয়া যাওয়া টাকা নথি আধঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিশ
দি নিউজ লায়নঃ টোটো করে যাওয়ার পথে এক মহিলার হারিয়ে যাওয়া টাকার ব্যাগ এবং প্রয়োজনীয় নথিপত্র ৩০ মিনিটের মধ্যে উদ্ধার করলো মালদা ট্রাফিক পুলিশ। প্লাস্টিকের প্যাকেট মোরা নিজের ও তার পরিবারের সচিত্র পরিচয় পত্র ফিরে পেলেন ওই মহিলা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শহরের রথবাড়ি মোড় এলাকায়।
জেলা ট্রাফিক পুলিশের ওসি বিটুল পাল জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে ইংরেজবাজার থানার ঘোড়াপীর এলাকার গান্ধীপার্কের বাসিন্দা সান্তনা মণ্ডল রথবাড়ি মোড় থেকে টোটো করে সুকান্তপল্লী নতুন আধার কার্ড করার জন্য তার বাবার বাড়ি যাচ্ছিল। কিছুদুর যাওয়ার পর শহরের দূর্গাবাড়ি মোরে যেতেই সে দেখতে পায় তার হাতের প্লাস্টিকের মুড়ানো নথিপত্র কাগজগুলি নেই।
সাথে সাথে সেই টোটো থেকে নেমে আরেকটি টোটো ধরে রথবাড়ির দিকে চলে আসেন। তখন বিষয়টি জানাজানি হতেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ বিষয়টি ওই মহিলার কাছ থেকে জানতে পেরে খুঁজাখুঁজি শুরু করে। ৩০ মিনিটের মধ্যেই হারিয়ে যাওয়া প্লাস্টিক মোড়ানো জরুরী নথিপত্রগুলো ওই মহিলার হাতে ট্রাফিক পুলিশ তুলে দেয়।

Post a Comment