প্রথম দফা ভোট শুরুর ২৪ ঘণ্টা আগেই শহর থেকে উদ্ধার তাজা বোমা
দি নিউজ লায়ন; প্রথম দফা ভোট শুরুর ২৪ ঘণ্টা আগে শহর থেকে ২২টি তাজা বোমা উদ্ধার। তিলজলা মসজিদ বাড়ি লেনের শিবতলা খালপাড় থেকে উদ্ধার হয় এই বোমা। বৃহস্পতিবার রাতে তিলজলা অঞ্চলে বোমা তৈরি হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। খবর পাওয়ার পর এলাকায় হানা দেয় গোয়েন্দাদের একটি দল।
সেখান থেকেই এই বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়৷ যদিও ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। কে বা কারা ওই বোমা তৈরি করছিল, তা খতিয়ে দেখছে লালবাজার। কড়েয়ে থানায় মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment