মোটর বাইক সহ পরপর তিনটি মন্দিরে দুঃসাহসিক চুরি,চাঞ্চল্য কোন্নগরে - The News Lion

মোটর বাইক সহ পরপর তিনটি মন্দিরে দুঃসাহসিক চুরি,চাঞ্চল্য কোন্নগরে

 


দি নিউজ লায়নঃ     তিনটি মন্দির সহ একটি মোটর বাইক ও একটি সাইকেল চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য  ছড়াল হুগলি জেলার কোন্নগর এলাকায়। শুক্রবার গভীর রাতে কোন্নগরের জোড়াপুকুর মোড়ে তিনটি মন্দিরের তালা ভেঙে ঠাকুরের গয়না সহ প্রণামী বাস্ক থেকে টাকাপয়সা নিয়ে যায় চোরেরা ।পাশাপাশি এলাকায় একটি মোটরবাইক ও একটি সাইকেল চুরি হওয়ার অভিযোগ ওঠে। 


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই চুরির ঘটনা টি শুক্রবার গভীর রাতে হয়েছে ।কারন  রাত ৩ টের পর এলাকার বহু ব্যবসায়ী, টোট চালকরা রাস্তায় বেরিয়ে পড়ে।  যার ফলে মাঝরাতে চুরির ঘটনাটি ঘটেছে। তিনটি মন্দিরের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটায় ও মন্দির  সংলগ্ন এলাকায় থাকা বাড়ি থেকে একটি বাইক ও একটি সাইকেল চুরির ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 


খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্তের কাজ শুরু করে ।স্থানীয় বাসিন্দারা দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছে। যেভাবে তিনটি মন্দিরের তালা ভেঙ্গে চুরির  ঘটনাটি ঘটেছে তাতে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। বিধানসভা নির্বাচনের  মুখে তিনটি মন্দিরে চুরির ঘটনায় ওই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানান। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.