অল্পের জন‍্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন ফুটবলার রহিম নবি - The News Lion

অল্পের জন‍্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন ফুটবলার রহিম নবি

 


দি নিউজ লায়নঃ    অল্পের জন‍্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন ফুটবলার রহিম নবি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে গাড়িতে পান্ডুয়াতে নিজের বাড়িতে ফিরছিলেন নবি। নবি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। হুগলির শেওড়াফুলিতে নবির গাড়িতে পিছন থেকে সজোরে ধাক্কা মারে অন‍্য একটি গাড়ি।


 দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় নবির গাড়ির পিছনের অংশ। তবে নবির তেমন কোনও আঘাত লাগেনি বলে জানা গিয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন নবি। দুর্ঘটনার পর নবির বাড়িতে খবর দেওয়া হলে পরিবারের লোকজন এসে তাঁকে বাড়ি নিয়ে যান। পুলিশ গাড়িটিকে আটক করেছে বলে জানা গিয়েছে। কী ভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.