ভোটের আগে কোচবিহারের মাথাভাঙ্গায় পুলিশের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার দুই দুষ্কৃতী
দি নিউজ লায়ন; কোচবিহারের মাথাভাঙ্গায় আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানান, বৃহস্পতিবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাথাভাঙার ছোট কেশরীবাড়ি এলাকার বিপিন বর্মন এবং মাথাভাঙ্গার জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার মহবুল আলী খন্দকার নামে দু'জন দুষ্কৃতী কে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে।
বিপিন বর্মন এর থেকে একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার হয় অন্যদিকে মহবুল আলী খন্দকার এর কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ১৯ টি কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি বৃহস্পতিবার রাতে নয়াহাট এলাকা থেকে ১২ টি তাজা বোমা উদ্ধার করে মাথাভাঙ্গা থানার পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানান এর সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে সমস্ত বিষয়ে তদন্ত করা হবে এবং অস্ত্র কোন জায়গা থেকে আসছে তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে ২৫/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতে তোলা হবে তাদেরকে পুলিশ রিমান্ডে চাওয়া হবে।

Post a Comment