সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করে লুট, আহত চার জন, - The News Lion

সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করে লুট, আহত চার জন,

 


দি নিউজ লায়নঃ     বুধবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর রোহিণী তে বিজেপি দলের  রাজনৈতিক সমাবেশ ছিল। ওই সমাবেশ থেকে কিছুটা দূরে তৃণমূল কংগ্রেসের সাঁকরাইল ব্লক কার্যালয় ছিল। সমাবেশে আসা বিজেপি দলের কর্মীরা আচমকা তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায় এবং কার্যালয়ের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি শান্তনু ঘোষ। 


তিনি বলেন দলীয় কার্যালয়ে থাকা টিভিটি ওরা ভেঙে দিয়েছে ,আলমারি ভেঙ্গে দিয়েছে, চেয়ারগুলি ভেঙে দিয়েছে। এছাড়া বেশকিছু জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ।ওই সময় দলীয় কার্যালয়ের ভেতরে থাকা তিন দলীয় কর্মীর উপর নৃশংসভাবে তারা হামলা চালিয়েছে।বিজেপি কর্মীদের বাধা দিতে গেলে এক সিভিক ভলেন্টিয়ার কে ও বিজেপি কর্মীরা মারধর করে বলে তিনি অভিযোগ করেন। ওই ঘটনার খবর পেয়ে দলীয় কার্যালয়ে যান তৃণমূল কংগ্রেসের সাঁকরাইল ব্লক সভাপতি কমল রাউৎ সহ দলীয় নেতৃবৃন্দ।


 তিনি ওই ঘটনার তীব্র নিন্দা করে  বলেন এরা ক্ষমতায় এখনো আসেনি ,ক্ষমতায় আসার আগে যেভাবে তাণ্ডব শুরু করেছে, তাহলে ক্ষমতায় এলে এরা কি করবে ।তাই সাধারণ মানুষকে বিজেপির আসল চেহারা দেখার জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন বিধানসভা নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। আমরা বিজেপি দল কে সভা করতে বাধা দেয়নি সমাবেশ করার জন্য। 


কিন্তু সমাবেশের নাম করে যে ভাবে বিজেপি তাণ্ডব চালিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় বলে শান্তনু ঘোষ জানান।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাঁকরাইল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে বিজেপি নেতারা তৃনমূলের কার্যালয়ে  হামলার অভিযোগ অস্বীকার করেছে।ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.