নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের ব্যাপক সাড়া পেলেন পরেশ মুর্মু
দি নিউজ লায়নঃ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি সংরক্ষিত বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ মুর্মু তার নির্বাচনী এলাকা দাঁতন এক নম্বর ব্লকের উত্তর রায়বাড় ও চাউলিয়া গ্রামে নির্বাচনী প্রচারে যান। তিনি বাড়ি বাড়ি ঘুরে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ভোটের প্রচার করেন ।প্রার্থী পরেশ মুর্মুর সাথে ছিলেন ওই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা মিলন কর সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ।
প্রার্থীকে গ্রামবাসীরা কপালে চন্দন পরিয়ে ফুল ছড়িয়ে বরণ করে নেয় এবং তাঁকে মিষ্টি খাইয়ে জয়ের আগাম শুভেচ্ছা জানান। তিনি গ্রামবাসীদের বলেন আমি আপনাদের পাশে আছি আগামী দিনেও থাকবো। বাংলার উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য এবং তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার দায়িত্ব দেওয়ার জন্য আপনারা আমাকে জোড়া ফুলে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
গত দশ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেশিয়াড়ি বিধানসভা এলাকার উন্নয়নে কি কি কাজ করেছেন তা তিনি বিস্তারিতভাবে গ্রামবাসীদের কাছে তুলে ধরেন। সেই সঙ্গে তিনি বলেন বিজেপি সাম্প্রদায়িক শক্তি ও দাঙ্গাবাজ রাজনৈতিক দল। তাই আপনারা বিজেপিকে ভোট দেবেন না। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে রাজনৈতিকভাবে সুবর্ণরেখা নদীর জলে তিনি বিসর্জন দেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে সন্ত্রাস সৃষ্টিকারী সিপিএম কে তিনি বাংলা থেকে উৎখাত করার ডাক দেন। মানুষের কাছ ভালো সাড়া পেয়েছেন বলে তিনি জানান। তাই তিনি তার জয়ের ব্যাপারে একশো ভাগ নিশ্চিত বলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ মুর্মু জানান।

Post a Comment