মনোনয়নপত্র জমা দিলেন শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ সোমবার জেলা শাসকের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শ্রীকান্ত মাহাতো। গুটিকয়েক কর্মীদের সঙ্গে প্রাইভেট কারে করে হাজির হয়েছিলেন জেলাশাসকের দপ্তরে। এরপর অতিরিক্ত জেলাশাসকের দপ্তরে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন ।দুবার এর বিধায়ক তৃতীয়বারের জন্য সোমবার তিনি মনোনয়ন জমা দিলেন।
তার বিরুদ্ধে এবার সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিআইএমের দাপুটে নেতা সুশান্ত ঘোষ। শ্রীকান্ত মাহাতো জানান হার্মাদ কে কেউ ভোট দেবেনা। পাশাপাশি তিনি আরো বলেন এমন হার্মাদ সুশান্ত ঘোষ কে এমন হারান হারাবো তা উনার সারাজীবন মনে থাকবে। শালবনির তৃণমূল এর প্রার্থী শ্রীকান্ত মাহাতো আরো বলেন যে রাজ্য সরকার গত দশ বছরে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নকে মানুষের কাছে তুলে ধরে তিনি প্রচার করবেন ।শালবনি বিধানসভা কেন্দ্রের মানুষ তাকে তৃতীয়বারের জন্য আশীর্বাদ করবেন।
সেই সঙ্গে তিনি বলেন সাম্প্রদায়িক শক্তি বিজেপি ও বাম কংগ্রেস জোট প্রার্থীকে শালবনির মানুষ প্রত্যাখ্যান করবেন। মনোনয়পত্র জমা দেওয়ার সময় শ্রীকান্ত মাহাতোর সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা সনৎ মাহাতো, জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতৃত্ব ।তাই মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান ।এছাড়াও সোমবার গড়বেতা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার পর বলেন গড়বেতার মানুষের প্রতি আমার আস্থা ভরসা রয়েছে তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
গড়বেতার মানুষ নন্দীগ্রাম কাণ্ডে অভিযুক্ত সিপিএম প্রার্থী কে এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে প্রত্যাখ্যান করবে । তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পাশাপাশি সোমবার সংযুক্ত মোর্চার সিপিএম দলের শালবনির প্রার্থী সুশান্ত ঘোষ,গড়বেতার প্রার্থী তপন ঘোষ ,কেশপুরেরপ্রার্থী রামেশ্বর দোলাই ও মেদিনীপুর কেন্দ্রের সিপিআই প্রার্থী তরুণ ঘোষ সোমবার জেলাশাসকের কার্যালয়ে মিছিল করে গিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। সুশান্ত ঘোষ বলেন এবার ত্রিমুখী লড়াই হবে ।
তবে শেষ হাসি হাসবে সংযুক্ত মোর্চার প্রার্থীরা ।বামেরা মানুষদের সাথে আছে তা আবার প্রমাণিত হবে। নির্বাচনের মনোনয়নপত্র জমা কে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য জেলাশাসকের দপ্তরে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে। তবে নির্বাচনের মনোনয়নপত্র সোমবার শান্তিপূর্ণভাবে হয়েছে।

Post a Comment