টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে - The News Lion

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ    মঙ্গলবার টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠল ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী সুখময়  সৎপথির  বিরুদ্ধে। মঙ্গলবার ঝাড়গ্রাম জুবলি মার্কেটের সবজি বাজারে দলীয় কর্মীদের নিয়ে তিনি নির্বাচনী প্রচার করতে চান। সেই সময় ভোটারদের ভোটের আগের দিন খরচা দিয়ে দেবার কথা তিনি বলেন। যা নিয়ে  মঙ্গলবারএকটি ভিডিও ভাইরাল হয়েছে ।সেই ভিডিওর সত্যতা যাচাই করে নি 'দি নিউজ লায়ন' ।তবে ওই ভিডিওকে কেন্দ্র করে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।


রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বিভিন্ন জনসভা থেকে বলেছিল বিজেপিকে টাকা ছড়িয়ে মানুষের ভোট কেনবে।তার জন্য দলীয় কর্মীদের  সতর্ক করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।  মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য  যে মিথ্যা নয় তা প্রমাণিত হলো মঙ্গলবার ।ওই ঘটনার নিন্দা করে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার  কোঅডি নেটর  অজিত মাহাতো বলেন ঘটনাটি লজ্জাজনক। 


মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে। তাই ওদের মিছিল মিটিং গুলিতে মানুষের ভিড় হচ্ছে না। তাই এখন টাকা দিয়ে ভোট কেনার জন্য বেরিয়ে পড়েছে। আমরা দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। তিনি বলেন বিষয়টি লিখিতভাবে আমরা নির্বাচন কমিশনকে জানাবো। আশা করি নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। 


যেভাবে ভোটারদের টাকার লোভ দেখিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে, তা জঙ্গলমহলের ইতিহাসে বিরলতম ঘটনা বলে তিনি জানান। তবে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি, সিপিএম দলের পক্ষ থেকেও ওই ঘটনার নিন্দা করা হয়েছে। তারা নির্বাচন কমিশনের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তবে তৃণমূলের ও সিপিএম দলের দাবি অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী সুখময়  সৎপথি ।তিনি বলেন নির্বাচনের মুখে বিজেপিকে কালিমালিপ্ত' করতে তৃণমূল কংগ্রেস ও সিপিএম বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.