একনজরে দেখেনিন দার্জিলিং, কার্সিয়াং, শিলিগুড়ি ও মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র
দি নিউজ লায়নঃ
দার্জিলিং বিধানসভা কেন্দ্র :
দার্জিলিং বিধানসভা কেন্দ্রে ২০১৬-র বিধানসভা নিৰ্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী আমার সিং রাই ৯৫ হাজার ৩৮৬ ভোট পেয়ে জয়ী হন। তিনি পান ৫৯.৮৫% ভোট। অন্যদিকে এই বিধানসভা নির্বাচনে দ্বিতীয় স্থান লাভ করেন তৃণমূলের সারদা রাই সুব্বা। তিনি পান ৪৫ হাজার ৪৭৩ ভোট। শতকরা হিসেবে ২৮.৫৩% ভোট।
কার্সিয়াং বিধানসভা কেন্দ্র :
কার্সিয়াং বিধানসভা কেন্দ্রে ২০১৬-র বিধানসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী রোহিত শর্মা জয়ী হন। তিনি পান ৮৬ হাহাজার ৯৪৭ ভোট। শতকরার হিসেবে যা ৫৩.০২%। এদিকে তৃণমূল প্রার্থী শান্তা ছেত্রী ২০১৬-র বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে রোহির শর্মার কাছে পরাজিত হন। শান্তা ছেত্রী পান ৫৩ হাজার ২২১ ভোট, শতকরার হিসেবে যা ৩২.৪৫%।
শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র :
শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে ২০১৬-র বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়াকে পরাজিত করে বিধায়ক হন। অশোক ভট্টাচার্য পান ৭৮ হাজার ৫৪ ভোট। বাইচুং ভুটিয়া পান ৬৩হাজার ৯৮২ ভোট। শতকরা হিসেবে অশোক ভট্টাচার্য পান ৪৬.৩৬ শতাংশ ভোট আর বাইচুং ভুটিয়া পান ৩৮% ভোট।
মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র :
মাটিগাড়া বিধানসভা কেন্দ্রে ২০১৬-র বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শঙ্কর মালাকার জয়ী হন। তিনি পান ৭৪ হাজার ৩৩৪ ভোট। শতকরা হিসেবে যা ৪৫.১৯%। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী ঝড়েন রায় শঙ্কর মালাকারের কাছে পরাজিত হন। তিনি পান ৬৭ হাজার ৫০১ ভোট। শতকরা হিসেবে ৪১.০৩% ভোট।

Post a Comment