বালুরঘাটে ভাজপা রাজ্য নেতা নীলাঞ্জন রায়কে প্রার্থী ঘোষণা করে দেওয়াল লিখন
দি নিউজ লায়ন; ভাজপার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যখন দিল্লিতে বৈঠক করছেন রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তখন নেতৃত্বকে না জানিয়েই ভাজপা নেতার নামে দেওয়াল লিখন বালুরঘাটে। বৃহস্পতিবার বালুরঘাট শহরের দিশারি ক্লাব ও একে গোপালন কলোনি এলাকায় পর পর দুটি দেওয়াল লিখনে ভাজপার রাজ্য নেতা নীলাঞ্জন রায়ের নাম।
প্রার্থী তালিকা প্রকাশের আগে এই ঘটনা সামনে আসতেই অস্বস্তিতে দক্ষিণ দিনাজপুর জেলা ভাজপা। বিষয়টি নজরে আসতেই সেই নাম মুছে ফেলা হয়। এদিকে দেওয়াল লিখনের কথা অস্বীকার করেছেন নীলাঞ্জন রায়। তাঁর সাফাই এমনটা তৃণমূল করে থাকতে পারে। এদিকে বিষয়টি নজরে আসতেই জেলার পক্ষ থেকে সেই দেওয়াল মুছে দেওয়া হয়েছে। অন্যদিকে বিষয়টি জানা নেই বলে বিজেপির জেলা সভাপতি বিনয় কুমার জানিয়েছেন।
তবে এমন কোন ঘটনা ঘটলে তা খতিয়ে দেখবে দল বলেও তিনি জানান। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, এসবই হল ভাজপার গোষ্ঠী কোন্দল। কে প্রার্থী হবে তা নিয়ে চূড়ান্ত কোন্দল চলছে ভাজপার অন্দরে। তাই দলীয় শীর্ষ নেতৃত্বের ওপর চাপ বাড়াতে প্রার্থী নিজেই তার নাম লিখে দিচ্ছেন দেওয়ালে আর তার দায় চাপানো হচ্ছে তৃণমূলের উপর। দক্ষিণ দিনাজপুরের মানুষ সব দেখেছেন ভোটের ফল বেরোলে ভাজপা দলটাই উত্তরবঙ্গ থেকে উঠে যাবে।

Post a Comment