হুগলির খানাকুলে তৃণমূল প্রার্থীর প্রচারে দেবাংশু ভট্টাচার্য
দি নিউজ লায়নঃ তৃণমূল কংগ্রেস এর প্রার্থীদের নাম ঘোষণার পর বৃহস্পতিবার সকালে প্রচারে নামলেন হুগলি জেলার খানাকুলের তৃণমূল প্রার্থী নজিবুল করিম।এদিন তৃণমূলের রাজ্য কমিটির সদস্য তথা খেলা হবে শ্লোগানের প্রধান রচয়িতা দেবাংশু ভট্টাচার্য কে সঙ্গে নিয়ে তিনি প্রচার চালান। এছাড়াও উপস্থিত ছিলেন খানাকুলের বেশ কিছু তৃনমূলের নেতা সহ কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক।
এদিন একটি মহা মিছিল করেন খানাকুলের তৃনমূলের প্রার্থী। মিছিলটি শেষ হয় রাজহাটি ভীমতলাএলাকায়।খানাকুলে দেবাংশুর সামনেই তৃণমূল কর্মী সমর্থকরা অতি উৎসাহিত হয়ে মিছিলে স্লোগান তোলে খেলা হবে। অবশেষে প্রার্থীর পাশাপাশি কিছুক্ষণ বক্তব্য রাখলেন দেবাংশু ভট্টাচার্য।
এরপর সাংবাদিক সম্মেলন করেন খানাকুলের প্রার্থী ও দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু ভট্টাচার্য খানাকুলের তৃনমূলের প্রার্থী নজিবুল করিম কে নিয়ে বৃহস্পতিবার রোড শো করেন যা জনসমুদ্রে পরিণত হয় দেবাংশু ভট্টাচার্য বলেন আপনারা উন্নয়নের খতিয়ান তুলে বাড়ি বাড়ি প্রচার করবেন দিদি ও দিদি কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য সেই সঙ্গে তিনি বলেন হাজার চেষ্টা করলেও বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারবে না বাংলায় ক্ষমতায় আসবেন উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তিনি বলেন যারা নন্দীগ্রামের দিদির ওপর হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
Post a Comment