নবান্ন অভিযানে আসা নিখোঁজ ব্যক্তির খোঁজ মিলল বালি স্টেশনে - The News Lion

নবান্ন অভিযানে আসা নিখোঁজ ব্যক্তির খোঁজ মিলল বালি স্টেশনে


দি নিউজ লায়নঃ     গত 10 ই ফেব্রুয়ারি  বাম ছাত্র যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযান গিয়ে নিখোঁজ হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকার দীপক পাঞ্জা। বহু খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্য রা কোথাও খুঁজে পায়নি বলে অভিযোগ ছিল।


 এমনকি রাজ্যের বাম নেতৃত্ব রা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে হেবিয়াস কর্পাস মামলা করে। খুন করে দেহ লোপাটের অভিযোগ পর্যন্ত করা হয়। 


প্রথম দফায় মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি দু সপ্তাহের মধ্যে রাজ্য পুলিশ কমিশনারকে হলফনামা দেওয়ার নির্দেশ দেন।গতকাল বিকেলে হাওড়ার বালি স্টেশনে ভবঘুরের মতো ঘুরতে দেখে তার এলাকার লোকেরা। দীপক কে চিনতে পারে। বর্তমানে দীপক তার পাঁশকুড়ার বাড়িতে ফিরিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.