ভবানীপুর কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ
দি নিউজ লায়নঃ ভবানীপুর কেন্দ্রে এবারের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ভবানীপুরের মতো 'টাফ সিটে' এবার বিজেপি প্রার্থী করলেন রুদ্রনীল ঘোষকে। দিল্লিতে ভবানীপুর কেন্দ্রে রুদ্রনীল ঘোষের নাম ঘোষণা করলেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। ভবানীপুরে প্রার্থী হয়ে রুদ্রনীল বলেন, 'দায়িত্ববোধ ও সচেতনতা বাড়ল।
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিধায়কের উপরে বীতশ্রদ্ধ হতে শুরু করেছিলেন ভবানীপুরের মানুষ। আমি বলব, কর্মী হিসেবে কাজ করার জন্য যে কোনও কাজ চ্যালেঞ্জিং। ভবানীপুর জিততে পারবেন না বলেই চলে গিয়েছেন মমতা। ওরা বলছে খেলা হবে। আমরা বলছি, হাসপাতাল হবে, চাকরি হবে, ব্যবসা হবে।' ।

Post a Comment