প্রেমিকাকে নিয়ে পালাতে গিয়ে বিপত্তি, চোর সন্দেহে উত্তম-মধ্যম খেলেন প্রেমিক - The News Lion

প্রেমিকাকে নিয়ে পালাতে গিয়ে বিপত্তি, চোর সন্দেহে উত্তম-মধ্যম খেলেন প্রেমিক

 


 দি নিউজ লায়নঃ    শিবরাত্রিতে প্রেমিকাকে নিয়ে পালাতে গিয়ে বিপত্তি। চোর সন্দেহে উত্তম-মধ্যম খেলেন প্রেমিক গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনায় সুন্দরবনে। প্রেম পর্ব চলছিল ফেসবুকে।গত প্রায় বছর দেড়েক আগেই একবার পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি । ধরা পড়ে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। এবারেও শেষ রক্ষা হল না পরিকল্পনা ভেস্তে গেল উপরন্তু কপালে জুটল বেদম প্রহার।


 স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তর 24 পরগনা ব্যারাকপুর এর বাসিন্দা আকাশ মাঝি নামে এক ব‍্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক বাসন্তির এক নাবালিকার। পরিবারের সম্মতি না থাকায় দেড় বছর আগে পালিয়ে বিয়ের পরিকল্পনা করেছিল দুজনে কিন্তু সেবার ধরা পড়ে যাওয়ায় বিয়ের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি এ বছর অনেক আগে থেকে নিখুঁত পরিকল্পনা করেছিল আকাশ এবং তার প্রেমিকা। 


 শিবরাত্রি পুজোর অজুহাত দিয়ে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।সব কিছুই ঠিকঠাক ছিল। স্থানীয় একটি শিব মন্দিরে অন্যান্য ব্রতীদের সাথে শিবরাত্রি ব্রত পালন করে উপোস থেকে পুজো দেয় প্রেমিক প্রেমিকা।শুক্রবার ভোর রাতে শিবলিঙ্গে  জল ঢ়েলে পালিয়ে যাওয়ার আগেই ধরা পড়ে যায় তারা। প্রেমিকার পরিবারের লোকজনের তাড়া খেয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করে প্রেমিক। 


ইতিমধ্যে দৌড়ে ক্যানিং ষ্টেশনে ঢোকার সময় বেশ কয়েকজন চোর চোর বলে চিৎকার শুরু করে। ধরাও পড়ে যায় আকাশ। চোর সন্দেহে চলে গণধোলাই। পরে অবশ্য বিষয়টি জানাজানি হতেই ছেড়ে দেওয়া হয় তাকে। স্টেশন থেকে ধরিয়ে দেওয়া হয় ট্রেন। হতাশ হলেও হাল ছাড়তে অবশ্য নারাজ আকাশ ট্রেনের সিটে বসে তার আশা, দ্বিতীয়বারে না হলেও তৃতীয়বার নিশ্চয়ই হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.