ফের রাজ্য পুলিসে বড়সড় রদবদল, সরানো হল বীরেন্দ্রকে - The News Lion

ফের রাজ্য পুলিসে বড়সড় রদবদল, সরানো হল বীরেন্দ্রকে

 



 দি নিউজ লায়নঃ  ফের রাজ্য পুলিসে বড়সড় রদবদল। রাজ্য পুলিশের Director-general বীরেন্দ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।।  নির্দেশিকা জারি করে মুখ্যসচিবকে জানিয়ে দেওয়া হল, নির্বাচন পরিচালনার কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত,  এমন কোনও পদে রাখা যাবে না তাঁকে। যা কার্যত নজিরবিহীন। তার জায়গায় নিয়ে আসা হল পি নীরজনয়নকে। 


 রাজ্য পুলিসের DG বীরেন্দ্রের কার্যকলাপে খুশি ছিল না বিরোধীরা। গেরুয়াশিবিরের অভিযোগ, এবারের বিধানসভা ভোটের পোস্টাল ব্যালটেও কারচুরি করা হতে পারে। ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করতে পারে রাজ্যের শাসকদল। 


তাঁদের দাবি, পোস্টাল ব্যালট দেওয়ার নাম করে বেশ কয়েকজন পুলিসকর্মীর ভোটার ও আধার কার্ড নেওয়া হচ্ছে। ওইসব পুলিসকর্মীদের প্রক্সি ভোট দেওয়ার কাজে ব্যবহার করা হতে পারে। 


ঘটনাচক্রে, এদিন সকালে নবান্নে গিয়ে বীরেন্দ্রর সঙ্গে দেখা করেন বিজেপি নেতা মুকুল রায়, সব্যসাচী দত্ত, স্বপন দাশগুপ্ত ও শিশির বাজোরিয়া। আর তার ঠিক কয়েক ঘণ্টার পরেই  DG বীরেন্দ্রকে সরিয়ে দিল কমিশন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.