ফের তুরস্ক-ইরান-পাকিস্তানে চালু হচ্ছে ইকো ট্রেন - The News Lion

ফের তুরস্ক-ইরান-পাকিস্তানে চালু হচ্ছে ইকো ট্রেন

 


দি নিউজ লায়নঃ        ফের তুরস্ক-ইরান-পাকিস্তানে চালু হচ্ছে ইকো ট্রেন। আগামী ৪ মার্চ থেকে চলবে পণ্যবাহী এ ট্রেন। ইকো ট্রেন নতুন করে চালু হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অর্থ ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা আবদুর রাজ্জাক দাউদ। 


তিনি জানান, নয় বছর পর মালবাহী ট্রেন চালু হতে যাচ্ছে।   তিনি আরও বলেন, ইরান, পাকিস্তান ও তুরস্কের মধ্যে পণ্য পরিবহনের বিষয় নিয়ে অনেক কাজ বাকি; অনেক পথ পাড়ি দিতে হবে। ট্রেন চালু করার জন্য আমি সিনেটর ও রেলমন্ত্রী আযম স্বাতিকে অভিনন্দন জানাই। আমি আমাদের রপ্তানিকারকদের বিকল্প এই পথের লাভ তুলে নিতে আহ্বান জানাব।


আবদুর রাজ্জাক মঙ্গলবার জানান, একদিক থেকে সফর শেষ করে গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে ১২ দিন এবং একটি ট্রেনে ৭৫০ টন পণ্য পরিবহন করা যাবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.