বুফে খেতে গেলে কোন চারটি খাবার এড়িয়ে চলা উচিত - The News Lion

বুফে খেতে গেলে কোন চারটি খাবার এড়িয়ে চলা উচিত

 


দি নিউজ লায়ন;  

ফলের জুস

বুফেতে গেলে অনেকেই প্রচুর ফলের রস পান করেন। কিন্তু বুফের এসব ফলের জুসে প্রচুর চিনি মেশানো হয়। তাই অতিরিক্ত চিনিযুক্ত এসব ফলের রস পান না করে চিনি ছাড়া চা বা কফি বেছে নিতে পারেন।


ভাজা খাবার

বুফেতে প্রচুর পরিমাণের ভাজা খাবার থাকে। আর বেশির ভাগ ক্ষেত্রে খাবার ভাজার জন্যও এক তেল বারবার ব্যবহার করার প্রবণতা দেখা যায়। যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই বুফেতে ভাজা খাবার এড়ানোই ভালো।


মেয়োনেজ দেয়া সালাদ

সালাদে স্বাদ দ্বিগুণ হয় মেয়োনেজ দিলে। তাই অনেকে মেয়োনেজ দেওয়া সালাদ খেতে বসেন বুফেতে। কিন্তু দীর্ঘক্ষণ রেখে দেয়ার ফলে মেয়োনেজযুক্ত এসব খাবারে ব্যাকটেরিয়া জন্মে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে এগুলো খেলে ফুড পয়জনিং হতে পারে।


সুশি

সুশি অনেকেরই খুব প্রিয় একটি খাবার । আর বুফেতে যদি সুশি থাকে তাহলে তো যে যতগুলো পারে পেট পুরে খাওয়ার চেষ্টা করে। কিন্তু বুফেতে গিয়ে সুশি না খাওয়াই ভালো। অনেক ক্ষেত্রে ভালো মানের সুশি তৈরি করতে প্রয়োজন হয় তাজা সামুদ্রিক মাছ। আর বুফেতে অধিকাংশ ক্ষেত্রেই অত তাজা মাছ ব্যবহার করা হয় না। মাছ তাজা না হলে সুশি খেয়ে পেটে গণ্ডগোল দেখা দিতে পারে। তাই বুফেতে সুশি না খাওয়াই ভালো।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.