বাসন্তীতে গুলিতে জখম তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য - The News Lion

বাসন্তীতে গুলিতে জখম তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য




দি নিউজ লায়ন ; রবিবার রাতে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম হয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অনুপ হালদার।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভা কেন্দ্রের আমঝাড়া অঞ্চলের তালদা হালদার পাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে তৃণমূলের দলীয় মিটিং শেষ করে রাতে বাড়ি ফিরছিল আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য অনুপ হালদার।


সেই সময় বিজেপির আশ্রিত বেশ কয়েক জন দুষ্কৃতী গুলি ছুঁড়লে গুলিতে জখম হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য অনুপ হালদার।পাশাপাশি দুষ্কৃতীরা ধরালো অস্ত্র দিয়ে কোপালে জখম হয় তৃণমূলের কর্মী তারক হালদার।তারক ও অনুপ দুই ভাই।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।বারুইপুর জেলা পুলিশ এ বিষয়ে জানান পারিবারিক কলহের জেরে গুলিবিদ্ধ হয় ১ জন এবং ধারলো অস্ত্রতে জখম হয় ১ জন।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


বাসন্তী কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামল মন্ডল বলেন বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা গুলি ছুঁড়লে গুলিতে জখম হয় আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য অনুপ হালদার এবং দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে কোপালে জখম হয় তৃণমূল কর্মী তারক হালদার।তারক হালদারকে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়।এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।পুলিশ প্রশাসনকে বলা হয়েছে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।


বিজেপির জেলা নেতা সঞ্জয় কুমার নায়েক বলেন তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা।এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়।তৃণমূল রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে।মানুষই এর যোগ্য জবাব দেবে।পুলিশ প্রশাসনের উচিত নিরপক্ষে তদন্ত করে দোষীদের যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.