দোলের শোভাযাত্রায় বচসা, ভিড়ের মাঝে পেটে গুলি যুবকের
দি নিউজ লায়নঃ সোমবার রাত্রি নটা নাগাদ শান্তিপুর ডাকঘর মোড়ে , মূল প্রসেশন রোডের পেছন দিক থেকে শোভাযাত্রা নিয়ে আসছিল গার্ডেন মোড় গোপাল কমিটি। মূল প্রফেশন রাস্তায় তখন ছুতোর পাড়া বারোয়ারী। একটু থামতে অনুরোধ করে, গার্ডেন মোড় গোপাল পূজা কমিটি, বাধে বচসা। ছুতোর পাড়ার পেছনে থাকা বেজপাড়ার গোপাল ঠাকুর শোভাযাত্রার মধ্য থেকে কয়েকজন হোক বা পথচলতি। হঠাৎই বাস নিয়ে চড়াও হয় গার্ডেন মোড় শোভাযাত্রার উপর।
সেই ঘটনার মধ্যে হঠাৎই রক্তাক্ত অবস্থায় পড়ে যায়, শান্তিপুর গার্ডেন মোড়ের বাসিন্দা বিশ্বজিৎ পাল। এরপর ওই দুষ্কৃতীদের দল শোভাযাত্রার প্রচন্ড ভিড়ের মধ্যে মিশে যায়। বিশেষ সূত্রে জানা যায় তারা মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের পাশের গলি দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত বিশ্বজিতকে শান্তিপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করে তার বন্ধুরা, তাকে কৃষ্ণনগরে ট্রান্সফার করা হয়।
28 বছর বয়সী যুবক বিশ্বজিৎ অতীতে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব দিতো। এ ব্যাপারে বিশ্বজিৎ জানায়, ডানপেটের দিক থেকে বাঁ পেটের দিকে একটি গুলি এফোঁড়-ওফোঁড় হয়ে যায়, দুষ্কৃতীদের মধ্যে দু একজন কে চিনতে পারলেও, প্রশাসনিক কর্মকর্তাদের সামনেই তা প্রকাশ করবেন।

Post a Comment