বিজেপি ও বামেদের ভোট ব্যাংকে থাবা বসাতে এবার শিলিগুড়িতে নির্দল প্রার্থী হয়ে ময়দানে নান্টু পাল - The News Lion

বিজেপি ও বামেদের ভোট ব্যাংকে থাবা বসাতে এবার শিলিগুড়িতে নির্দল প্রার্থী হয়ে ময়দানে নান্টু পাল

 


দি নিউজ লায়নঃ   বিজেপি ও বামেদের ভোট ব্যাংকে থাবা বসাতে এবার শিলিগুড়িতে নির্দল প্রার্থী হয়ে ময়দানে নান্টু পাল। নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের পরই শিলিগুড়ি রাজনৈতিক নদীর গতিপথে জোয়ার ভাটা আছড়ে পড়েছে। এবারে নির্বাচনী লড়াইয়ে শহরের চেনা রাজনৈতিক লড়াইয়ের সমীকরণ বিরাট রকমফের আসতে চলেছে ভোট-কাটার হিসেবে নির্দলের নান্টু পালের প্রার্থী পদে। অশোক ভট্টাচার্য্য এর লাল মসনদে জোড় ভাঙনের উদ্দেশ্যে এবারে প্রতিপক্ষে দাঁড়িয়ে রয়েছে অশোক বাবুর দীর্ঘ সময়ের পেয়াদা বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।


 রাজনৈতিক গুরুর সঙ্গে সোজাসুজি লড়াইয়ে নামছেন বাম থেকে রামে যাওয়া অশোক শিষ্য শঙ্কর। তার ওপর অশোক বাবুকে মূল প্রতিপক্ষ ধরে ময়দানে নেমেছেন নান্টু পাল। যার জেরে এবার অশোকের পাশাপাশি গেরুয়া শিবিরকে চাপে রাখছেন শহরের হেভি ওয়েট প্রার্থী নান্টু বাবু।দীর্ঘ সময় শহরে রাজনীতি থেকে ক্রীড়া জগৎ, মাঠে ময়দানে,ব্যবসায়িক মহল ও হিন্দি ভাষীদের মধ্যে বিরাট প্রভাব রয়েছে নান্টু বাবুর। শহরের একাধিক ক্রীড়া খেলপ্রেমী সংগঠনে থেকে ক্লাব ও ব্যাবসায়িক সমিতির মনোনীত পদে রয়েছেন তিনি।


 শহরের অবাঙালি ধর্মীয় ও স্বেচ্ছাসেবি সংগঠনগুলির সঙ্গেও তার ওঠা বসা থাকায় শহরের হিন্দি ভাষি একটা বড় অংশের ভোট তার ঝুলিতে পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে অশোক ভট্টাচার্য্যের শহরের হিন্দিভাষী ওয়ার্ডগুলির ভোটের অংকে বড় ভাটা পড়বে বলেও মনে করা হচ্ছে। সেক্ষেত্রে অশোক বাবুর অবাঙালি ভোট ব্যাংকের ওপর তৃনমূল ও গেরুয়া শিবিরের পাশাপাশি নান্টু ফ্যাক্টরের জোড় ধাক্কা এসে পড়বে। নান্টু পাল জানান জয়যুক্ত হয়ে তৃণমূল রাজ্যের ক্ষমতায় এলে পুরোনো দলের সঙ্গেই কাজ করতে পারেন তিনি। 


আবার সদ্য বাম ছেড়ে রামে আসা বিজেপি প্রার্থীর প্রতি অবাঙালি সমাজের অসন্তোষ রয়েছে। দীর্ঘ সময় ধরে অবাঙালিসত্ত্বাকে উস্কে দিয়ে ভোটের মুখে বিজেপির বাঙালি তাও আবার প্রাক্তন বামপন্থী ভাবমূর্তিকে সামনে আনায় হিন্দি ভাষীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে গেরুয়া বাহিনীর বিরুদ্ধে। দলের অনেক পুরোনো নেতৃত্বরাই মুখ ফিরিয়েছেন। একইসঙ্গে শহরের বাঙালিরাও শঙ্করের কাস্তে ছেড়ে ফুল হাতে নেওয়াকে ভালো চোখে দেখছে না। সেখানে নান্টু পালের সঙ্গে সব মহলের ওঠাবসা থাকায় শহরের একটা বড় অংশের অবাঙালীরা তার ওপর আস্থা রাখবেন।


সোমবার সাংবাদিক বৈঠকে নান্টু বাবু সাফ জানান দল থেকে ইস্তফা দিয়ে প্রার্থী পদের আবেদন জমা করেছি। শহরের একাধিক জায়গায় বুথ করে প্রচার শুরু করছেন তিনি। নির্বাচনী চিহ্ন না মেলায় কিছু সাময়িক সমস্যা হলেও নির্বাচন কমিশনের তরফে দ্রুত প্রতীক চিহ্ন মেলার আশ্বাস মিলেছে। পাশাপাশি শিক্ষিত মহলের বড় অংশ জুড়ে ইতিমধ্যেই প্রভাব ফেলেছে তৃনমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্র। সেক্ষেত্রে বাম ও রাম গুরু শিষ্যের লড়াইয়ের মধ্যমণিতে নান্টু পালের অবস্থান দুই পক্ষের ওপরই তুমুল চাপ বাড়াচ্ছে। মসনদ খোয়া যাওয়ার আতঙ্ক ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অশোক বাবুর। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত নান্টুর অবস্থানে বদলে যাওয়া রাজনৈতিক সমীকরন নির্বাচনী লড়াইয়ে এগিয়ে রাখবে তৃণমূলকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.