আমরা যে হ্যাটট্রিক করে ২২০ এর বেশী সিট নিয়ে ক্ষমতায় আসছি এটা বিজেপি নেতৃত্ব ভালো করে জানে, খাদ্যমন্ত্রী
দি নিউজ লায়নঃ আমি মাস তিনেক আগে থেকে বলে আসছিলাম বাংলায় বিজেপি যেদিন প্রার্থী তালিকা ঘোষণা করবে সেদিন বিজেপিতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছে কিনা আপনারাই দেখতে পাচ্ছেন। বিজেপিতে কেউ প্রার্থী হতে চাইছেন না।
যার জন্য কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিজেপির এম পি দের কেও প্রার্থী করা হয়েছে। বিজেপিতে সম্প্রতি দুইজন প্রার্থী যাকে করেছে তারাও রাজী না। এ রাজ্যের মানুষ উন্নয়নের পক্ষে এবং এলাকার শান্তি শৃঙ্খলা নিয়ে বাঁচতেই আমাদের সঙ্গে আছে। আমরা যে হ্যাটট্রিক করে ২২০ এর বেশী সিট নিয়ে ক্ষমতায় আসছি এটা বিজেপি নেতৃত্ব ভালো করে জানে।
তাই আমাদের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে হারায় ভয়তে বিজেপি থেকে কেউ প্রার্থী হতে চাইছেন না।"----শুক্রবার বিকাল থেকেই হাবরা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়ে এই কথাই বললেন হাবরার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
Post a Comment