প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন - The News Lion

প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন

 


দি নিউজ লায়ন,    প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন।চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে আদ্রা ডিভিশনের টামনা রেল স্টেশনের অদূরে। ঘটনায় দুটিদমকলের ইঞ্জিনের ঘন্টাখানেকের প্রচেষ্টাই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায়ওই যাত্রীবাহী রেল প্রায় তিন ঘণ্টা আটকে রইল।  স্থানীয় ও রেল সুত্রে জানাগিয়েছে, এদিন দুপুরে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া -চান্ডিল শাখার টামনা স্টেশন ছেড়ে পুরুলিয়ার দিকে রওনা দেয় ট্রেনটি।


সেই সময় হঠাৎ টাটা- আসানসোল যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিনে আগুনের ধোয়া দেখা যায়। সঙ্গে সঙ্গে ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে। এই খবর পাওয়ার পরেই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। কামরা ছেড়ে নেমে পড়েন যাত্রীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে টামনা থানার পুলিশ ও রেল পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকলের দুটি ইঞ্জিনের। তৎপরতার সাথে শুরু হয়ে যায় আগুন নেভানোর কাজ। এই ঘটনায় ওই লাইনে প্রায় ২ ঘণ্টা সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ।


  ট্রেনের সহ চালক দিলীপ কুমার রায় বলেন," স্টেশন ছেড়ে বেরোনোর সময় ইঞ্জিনের তলায় একটি বিকট শব্দ শুনা যায়।এর পরেই ধোয়া বের হতে লাগে। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেখে একটি জায়গা থেকে তেল পড়ছে, ইঞ্জিনের ভেতর থেকে আগুনের ফুনকি দেখা যাচ্ছে। ঘটনার কথা সঙ্গে সঙ্গে স্টেশন ম্যানেজারকে জানানো হয়।”


 পুরুলিয়া দমকল বিভাগের আধিকারিক নিমাই চন্দ্র মন্ডল বলেন," দুটো ইঞ্জিন নিয়ে আমরা এই আগুন ঘন্টাখানেকের প্রচেষ্টাই আগুন নিয়ন্ত্রণে আসে।আগুন লাগার কারণ তদন্ত করে দেখবে রেল।"

 পরে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি অন্য একটি ইঞ্জিনের সাহায্যে টেনে নিয়ে যায় হয় পুরুলিয়া স্টেশন পর্যন্ত। অন্যদিকে অন্য একটি ইঞ্জিনের সাহায্য নিয়ে কামরা গুলো পেছনের দিকে টামনা স্টেশনে নিয়ে যাওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.