‘তুমি যত বড় তারকাই হও না কেন, তোমাকে আমি বিয়ে করবোই’, প্রস্তাব মিমিকে
দি নিউজ লায়নঃ সাংসদ মিমি চক্রবর্তীকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন এক নেটাগরিক। ঠিক প্রস্তাবও নয়, মিমিকে জীবনসঙ্গী করার দৃঢ় সংকল্পের কথা এক প্রকার ঘোষণা করলেন তিনি। বৃহস্পতিবার নিজের অনুরাগীদের সঙ্গে একটি ‘কিউ এন্ড এ সেশন’ অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব শুরু করেন অভিনেত্রী। অনুরাগীদের সঙ্গে নিজের যোগসূত্র বজায় রাখার জন্য আগেও বেশ কয়েকবার এই পন্থা নিয়েছেন মিমি। নিষ্ঠা সহকারে সকলের সব প্রশ্নের উত্তর দেন সাংসদ-অভিনেত্রী।
এ বারও ব্যতিক্রম হয়নি। এক এক করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সকলের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মিমি। কিছুক্ষণ এ ভাবে চলার পরেই এক অনুরাগী নিজের মনের ইচ্ছা জানান মিমিকে। তিনি লেখেন, ‘তুমি যত বড় তারকাই হও না কেন, তোমাকে আমি বিয়ে করবোই’। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এ কথার উত্তর ফিরিয়ে দেন মিমি। সাংসদ-অভিনেত্রী বলেননি কিছুই। গানের মাধ্যমে উত্তর দিলেন তিনি। অর্থাৎ অনুরাগীর এই কথাকে নিছক মজার থেকে বেশি কিছুই ভাবেননি তিনি।

Post a Comment