পুরুলিয়ার বাঘমুন্ডিতে বুথের ভেতর ঢুকে জয় শ্রীরাম স্লোগান
দি নিউজ লায়ন; ভোট গ্রহণ তখন প্রায় শেষের পথে। চার-পাঁচজন দাঁড়িয়ে ভোটের লাইনে। আচমকাই বুথে ঢুকে শুরু 'ভারত মাতা কি জয়' স্লোগান! প্রথম দফার ভোটে এমনই ঘটনার সাক্ষী থাকল পুরুলিয়ার বাঘমুন্ডি৷ বাঘমুন্ডি হাইস্কুলের একটি বুথে এই ঘটনা ঘটেছে৷ এ দিন বিকেল ৩.৪০ মিনিট নাগাদ আচমকাই স্কুলের ভিতরে ঢোকেন চার পাঁচ জন। প্রিসাইডিং অফিসারকে তারা বলেন ভোট দিতে চান।
এরপর আচমকাই স্লোগান দিতে শুরু করেন তারা। প্রত্যেকেই 'জয় শ্রী রাম' এবং 'ভারত মাতা কি জয়' স্লোগান দিচ্ছিলেন৷ অভিযোগ দীর্ঘক্ষণ ধরে ওই বিজেপি সমর্থকরা বুথের মধ্যে ঢুকে স্লোগান দিলেও কার্যত নীরব দর্শকের ভূমিকায় থাকেন বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এমনকি প্রিসাইডিং অফিসারও কোনো রকম বাধা দেয়নি বলে অভিযোগ।
শেষ পর্যন্ত বুথে উপস্থিত কংগ্রেসের এজেন্টরা প্রতিবাদ করেন দু'পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। প্রায় আধঘন্টা পর কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তাদের বুথ থেকে সরিয়ে নিয়ে যায়। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারা প্রশ্ন তুলছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়। কিভাবে বুথের ভেতর একসঙ্গে চারজন বিজেপি সমর্থক ঢুকে পড়লো এবং তারা স্লোগান দিতে শুরু করলো এবং তাদের কোনো রকম বাধা দেয়া হলো না সেই নিয়ে প্রশ্ন তুলছেন তারা।

Post a Comment