বিধানসভা নির্বাচনের আগে শতাব্দী রায়ের মন্তব্য ঘিরে ফের জল্পনা শুরু - The News Lion

বিধানসভা নির্বাচনের আগে শতাব্দী রায়ের মন্তব্য ঘিরে ফের জল্পনা শুরু

 


দি নিউজ লায়নঃ       তৃণমূলের প্রার্থী ঘোষণার দিনই ফের ‘বেসুরো’ মন্তব্য করলেন শতাব্দী রায়। বিধানসভা নির্বাচনের আগে শতাব্দী রায়ের মন্তব্য ঘিরে ফের চর্চা শুরু হয়েছে। গুঞ্জন শাসক দলের অন্দরেও। এদিন তারাপীঠে পুজো দেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়।


 সেখানেই সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ যাঁরা দল ছেড়েছেন, তাঁদের সঙ্গে কথা বলে ক্ষোভ প্রশমনে উদ্যোগ নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ। পাশাপাশি তিনি বলেছেন, খারাপ সময়ে কর্মীদের উচিত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা।


এদিন তিনি বিলেন, যাঁরা বেরিয়ে গিয়েছেন, তাঁরা সম্মান পাননি। নেতা ও দল উভয়েরই পরস্পরের প্রতি সম্মান দেখানো উচিত। দলের উচিত তাঁদের কথা ভাবা। তাঁদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা।’  যদিও, দুঃসময়ে কোনও নেতা-কর্মীরই দল ছাড়া উচিত নয় বলে মনে করেন তিনি। তাঁর কথায়, ‘দলের কর্মীদেরও উচিত এই খারাপ সময়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  পাশে থাকা।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.