হুগলির খানাকুলে তৃণমূলের বুথ কমিটির সভাপতি খুন - The News Lion

হুগলির খানাকুলে তৃণমূলের বুথ কমিটির সভাপতি খুন

 


দি নিউজ লায়নঃ  বুধবার হুগলি জেলার খানাকুলের হরিশ্চন্দ্রপুর এ খুন হলো তৃণমূলের বুথ কমিটির সভাপতি। তাকে খুন করেছে বিজেপি কর্মী সমর্থকরা বলে এমনই অভিযোগ  করলেন হুগলি জেলা তৃণমূলের  সভাপতি তথা পুড়শুড়া  বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ যাদব। তিনি বলেন যে মঙ্গলবার বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার খানাকুলে এসে উত্তেজিত কথাবার্তা বলেন তার কর্মী-সমর্থকদের মধ্যে। এরপর তাঁর কর্মী-সমর্থকরা বুধবার সকাল দশটা নাগাদ খুন করেছে তৃণমূলের এক বুথ সভাপতি কে বলে তৃনমূলের অভিযোগ।মৃত ওই বুথ  সভাপতির নাম নুরসে আনোয়ার।  


তার বয়স ৩৫  বছর।তার বাড়ি  হুগলি জেলার খানাকুলের  হরিশচন্দ্রপুর  এলাকায়।তার  মুখে  ও শরীরে অ্যাসিড ঢেলে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার সভাপতি দিলীপ যাদব। গোঘাট এলাকায়  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা শেষ হওয়ার পর তিনি খানাকুলের হরিশ্চন্দ্রপুর এলাকায় গিয়ে মৃত্যু দলীয় কর্মীর পরিবারকে সমবেদনা জানায় ও পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন নির্বাচনের আগে খানাকুল কে অশান্ত করে তোলার জন্য সুপরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কে অ্যাসিড হামলা করে খুন করা হয়েছে।ওই ঘটনা ঘটিয়েছে বিজেপি দলের কর্মী ও সমর্থকেরা বলে তিনি অভিযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ। 


পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়। সেই সঙ্গে কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে। তবে ওই এলাকার বিজেপি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগ অস্বীকার করেছে।  দিলীপ যাদব বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হুগলি জেলা তথা বাংলা শান্ত রয়েছে।পাশাপাশি তিনি বলেন নির্বাচন কমিশনের দায়িত্ব এখন প্রশাসনের আইন চলছে। অতএব এই খুনের ঘটনার সাথে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে।ঘটনা স্থলে মোতায়েন রয়েছে পুলিশ ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.