সকাল থেকেই ভোটের ময়দানে নেমে পড়েছেন জুন মালিয়া
দি নিউজ লায়নঃ সকাল থেকেই ভোটের ময়দানে নেমে পড়েছেন মেদিনীপুরের তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া। শনিবার প্রথম দফার ৩০ আসনের নির্বাচনের মধ্যে রয়েছে মেদিনীপুর কেন্দ্র। সেখানেই ভোট প্রক্রিয়ায় নজর রাখতে সকাল সকাল বেরিয়ে পড়েন জুন। এদিন প্রথমে মন্দিরে পুজো দেন। তারপর গুড়গুড়িতলার ভোট কেন্দ্রে যান জুন মালিয়া।
সেখানকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন নিজেই। তারপর মাতালডাঙার বুথে যান আর সেখানে তিনি সাংবাদিকদের জানান, ‘‘আপাতত ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ। কোথাও তেমন বড় কোনও অশান্তির খবর নেই। বুথে আমাকে দেখলে আমার ভোটাররা উৎসাহিত হবেন। সেই কারণেই সকাল থেকে বেরিয়েছি। সাধারণ মানুষের উপর আমার আস্থা আছে।’’ এরপর শালবনির দিকে রওনা দেন জুন মালিয়া।

Post a Comment