হঠাৎ কেন সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলেন আমির
দি নিউজ লায়নঃ ১৪ মার্চ নিজের ৫৬তম জন্মদিন সেলিব্রেট করেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। আর তার ঠিক ১ দিনের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়ার কথা ঘোষণা করলেন অভিনেতা। আর তাঁর এমন ঘোষণায় হতবাক নেটিজেনরা।
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম – সর্বত্র একই পোস্ট দিয়েছেন আমির। তিনি লিখেছেন, “জন্মদিনে আমাকে ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মন ভরে গেছে। আরেকটা খবর আছে, এটা সোশ্যাল মিডিয়ায় আমার শেষ পোস্ট।
সোশ্যাল মিডিয়ায় আমি একটু বেশিই সক্রিয়, তাই আমি এই ভণ্ডামি ত্যাগ করছি। আমরা আগে যেভাবে যোগাযোগ রাখতাম সেভাবেই রাখব। আরেকটি কথা, আমির খান প্রোডাকশনস একটি অফিশিয়াল চ্যানেল শুরু করেছে! ভবিষ্যতে সেখানে আমার ও আমার সিনেমা সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে। নাম হচ্ছে, akppl.official। সবার জন্য অনেক ভালবাসা।”

Post a Comment